1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ঢাকার সাভারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ভোটের রিকশা’ বিশেষ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।আপনার দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে সাভার রেডিও কলোনি স্কুল প্রাঙ্গণে ইউনিয়ন পর্যায়ের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আটটি বিভাগের ভোটের রিকশার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই প্রচারণার উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, নির্বাচনের গুরুত্ব ও ভোটাধিকার প্রয়োগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণ পরিবর্তনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোট দেবেন। এই হ্যাঁ ভোটের মাধ্যমেই দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না।তিনি আরও বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ভোট দেওয়া কেবল নাগরিক অধিকার নয়, এটি একটি বড় দায়িত্বও। ভোটের রিকশা সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে সেই দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেবে।তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, নির্বাচনকে কেন্দ্র করে জনসচেতনতা তৈরিতে ‘ভোটের রিকশা’ প্রচারণা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মো. ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.