1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন ‎টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেফতার একজন ভারতের সঙ্গে আলোচনা করে মোগলহাট স্থলবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে: ত্রাণমন্ত্রী

বিয়ানীবাজারে টিলা কাটার দায়ে ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার পল্লীতে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া বেআইনী ভাবে টিলা কেটে মাটি বিক্রি করার অভিযোগে ঘটনায় সাথে জড়িত ট্রাক চালক-কে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
১৯ জানুয়ারি সোমবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান এর নেতৃত্বে এক দল পুলিশ এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় ১১নং লাউতা ইউনিয়ন পরিষদের উত্তর পাড়িয়াবহর গ্রামের গদুর বাড়ি’র ফয়জুর রহমান খান ও খালেদ হোসেন খানদের বাড়িতে অভিযান চালিয়ে টিলা কাটার দায়ে অভিযুক্ত বাড়ির মালিক মৃত ফয়জুর রহমানের ছেলে জীবান খান ও মৃত মকমিল আলী খানের ছেলে খালেদকে সর্তক করা হয়। ঘটনার সাথে জড়িত ট্রাক চালক ইকবালকে ট্রাকসহ আটক করা হলে, প্রশাসন নির্ধারিত ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করলে ট্রাক ও চালককে ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য, গত ১ মাসের বেশি সময় ধরে উত্তর পাড়িয়াবহর গ্রামের জীবান খান ও খালেদ খান পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া ২টি টিলার মাটি কেটে বন উজাড় করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার সাথে জড়িত উত্তর পাড়িয়াবহর গ্রামের সফাত আলীর মালিকানাধিন ও কাগজপত্র বিহীন ট্রাক্টর ও চালক করিম প্রশাসনের অভিযানের খবর পেয়ে আত্মগোপনে চলে যায়।
বিয়ানীবাজার থানা ও প্রশাসন সূত্রে এ খবর নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.