মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিরল পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় বিরল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিরল পৌর বিএনপির (ভারঃ) সভাপতি আসাদুল হক (হিরা’)র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুর জামান (সোনাহার), আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতী দলের আহবায়ক লুৎফর রহমান, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুর রহমান, পৌর বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌরস্বেচ্ছাসেবকদলের, আহবায়ক মমিনুল ইসলাম,
পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন,
পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক আরমান হোসেন, পৌর শ্রমিক দলের আহবায়ক সাইফুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব সিহাব, বিরল পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি আমিনুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শরিফুল ইসলাম, প্রবাসী কল্যান সম্পাদক বেনজির আলী বাবু, সাবেক ছাত্রনেতা সাকওয়াত হোসেন। এছাড়াও বিএনপি সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পৌর ওলামা দলের সভাপতি মাওলানা ফেরদৌস আলম।