খুলনা জেলা উন্নয়ন কমিটির জানুয়ারি মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি সকালে খুলনা জেলা প্রশাসকের নিজস্ব কার্যালয়ে জেলা প্রশাসক আ,স,ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নির্বাচনকে মহা অগ্রাধিকার দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের দাপ্তরিক কাজের সাথে মিলিয়ে গনভোটের প্রচার চালিয়ে যেতে হবে। তিনি জেল খানায় বন্দিদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, দৈনন্দিন খেলাধুলা, বইপড়া ও বিনোদনের ব্যবস্থা করতে বলেন। ডেপুটি সিভিল সার্জন ডা: মোঃ মিজানুর রহমান সভায় জানান, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক ডাক্তারগন রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি গনভোট বিষয়ে সচেতন করছে। সভায় ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিনিধি জানান, জুম্মার দিনে সকল মসজিদে ইমামগন খুতবায় গনভোট সম্পর্কে মুসল্লীদের সচেতন করছেন। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো: আক্তার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।