1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন কক্সবাজার সদর মডেল থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০

খুলনার ডুমুরিয়া উপজেলার ভুমি অফিসের “বড় বাবু ” এখন ঠিকাদার

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

সরকারি কর্মচারী হয়েও দীর্ঘ দিন যাবৎ ঠিকাদারি কাজে নিয়োজিত থাকার অভিযোগ পাওয়া গেছে ডুমুরিয়া উপজেলা ভুমি অফিসের প্রধান সহাকারী মোঃ নাছিমুল হক গাজীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে ডুমুরিয়া মুক্তিযোদ্ধা মোড়ে পুননির্মাণাধীন একটি সড়কের কাজে তাকে নিয়োজিত থাকতে দেখা গেছে। তবে তিনি পার্টনারশিপে ঠিকাদারি করছেন বলে জানিয়েছেন। জানাযায়, সরকারি চাকুরির মূলনীতি অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারীর কোনভাবেই ঠিকাদারি করার সুযোগ নেই। অথচ ডুমুরিয়া ভুমি অফিসের প্রধান সহাকারী ( বড় বাবু) মোঃ নাছিমুল হক গাজী নিয়মনীতিকে তোয়াক্কা না করে দীর্ঘ দিন ঠিকাদারি পেশায় নিয়োজিত রয়েছেন। গত কয়েকদিন যাবৎ তাকে শরাফপুর সড়কে কার্পেটিংয়ের সংস্কার কাজে নিয়োজিত থাকতে দেখা গেছে। খুলনা- সাতক্ষীরা মহাসড়ক থেকে মুক্তিযোদ্ধা মোড় হয়ে তিন কিলোমিটার ডুমুরিয়া আলিয়া মাদ্রাসা পর্যন্ত সড়কটি ” জিওবি মেইনটেনেন্স “প্রকল্পের আওতায় ১ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দে রাস্তাটি সংস্কারের কাজ প্রায় শেষের পথে। মেসার্স শাহিদা এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করার কথা থাকলেও সানজিদা আক্তার নামের এক নারী ঠিকাদার কাজটি বাস্তবায়ন করছেন। স্থানীয় সেলিম, আলামিন গৌতম, সোহেল সহ অনেকেই জানান, ” ডুমুরিয়া ভুমি অফিসের বড় বাবু এখন বড় ঠিকাদার। তিনি সর্বক্ষন একাজ দেখাশোনা করছেন। হয়তোবা এ কাজের সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন। ঠিকাদার সানজিদা আক্তার জানান, ” কাজটি মুল ঠিকাদারের কাজ থেকে তিনি কিনে নিয়েছেন। একাজে সহযোগীতার জন্য আমার খালাতো ভাই নাছিমুল হক দেখশোনা করছেন। ” তবে ভুমি অফিসের প্রধান সহাকারী নাছিমুল হক জানান, ” তিনি একাজের পার্টনারশীপে রয়েছেন। এবিষয়ে এলজিইডির উপ সহকারী প্রকৌশলী মো: ফেরদৌস আলম জানান, ” একাজের সাইডে প্রায়ই নছিমুল হক গাজীর সঙ্গে দেখা হয়। তবে একাজের মুল ঠিকাদার সাহিদা এন্টারপ্রাইজ। যার প্রপাইটর সাহিদা। তবে কাজটি সানজিদা আক্তার নামের একজন নারী ঠিকাদার করছেন। এবিষয়ে সহকারী (ভুমি) অমিত কুমার বিশ্বাস জানান,” শুনেছি নাছিমুল হকের ছেলের নামে ঠিকাদারি লাইসেন্স আছে। সেই কাজ গুলো তিনি দেখাশুনা করেন। প্রসঙ্গত, সরকারি কর্মচারী আচরনবিধির ১৭ নম্বর ধারায় বলা হয়েছে সরকারের অনুমতি ছাড়া ঠিকাদারি বা কোন ব্যবসায়ীক কার্মকান্ডে যুক্ত হতে পারেন না। এ বিধিনিষেধ শুধু চাকুরীজীবীদের জন্য নয়, তার স্ত্রী, সন্তানসহ নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.