1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগধা ৭নং ওয়ার্ড বিএনপির দোয়া মোনাজাত

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

দেশমাতা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগধা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা, বিষেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান মুন্সি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি আকাশ মাহমুদ, সহ-সভাপতি মোঃ ফারুক আকন, সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ ও শাহিন হাওলাদার, বাগধা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগধা ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হাওলাদার। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তাঁর রাজনৈতিক অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.