1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি

ঢাবিতে রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন স্মারক বক্তৃতা, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

১৬ জানুয়ারি, ২০২৬  রোকেয়া দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো র‌্যালি, বেগম রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন স্মারক বক্তৃতা, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান প্রভৃতি।

এ উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় রোকেয়া হল মিলনায়তনে ৩৭তম বেগম রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন স্মারক বক্তৃতা, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করেন।

রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ‘রোকেয়ার সময়’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপার্সন অধ্যাপক ড. পারভীন হাসান। আলোচনায় অংশ নেন রোকেয়া হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম এবং অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম। এসময় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, রোকেয়া হলের সাবেক প্রাধ্যক্ষবৃন্দ, অ্যালামনাই, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মহীয়সী নারী বেগম রোকেয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, নারী শিক্ষায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বর্ণপদক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা বেগম রোকেয়ার উত্তরসূরী। জ্ঞানের আলো সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

গণিত বিভাগের ছাত্রী জয়ন্তী ঘোষ এবছর বেগম রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন স্বর্ণপদক লাভ করেছেন। মেধাবৃত্তিপ্রাপ্ত ছাত্রীরা হলেন, রিয়া সাহা (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), ফারিয়া শারমিন (পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট), রিফা সানজিদাহ (প্রাণিবিদ্যা), অর্পিতা সাহা (ফলিত রসায়ন ও কেমিকৌশল), তানজিমা বুশরা রাইয়ান (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), নাদিয়া ফারজানা সুমাইয়া এবং সাদিয়া আকতার সুরাইয়া (ইন্টারন্যাশনাল বিজনেস)। সাধারণ বৃত্তিপ্রাপ্ত ছাত্রীরা হলেন, মিথিলা ফারজানা (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), রুকাইয়া পারভীন লাবনী (অণুজীব বিজ্ঞান), মারিয়াম মালিহা (গ্রাফিক ডিজাইন), মুনশি মুস্তারিন জামাল প্রমা (অর্থনীতি) এবং মোসা. সারা মনি (ভূগোল ও পরিবেশ)। এছাড়া, কল্যাণ বৃত্তি পেয়েছেন পপুলেশন সায়েন্সেস বিভাগের ছাত্রী মোছা. মৌসুমী আক্তার।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.