1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আরো মানুষের কাছে দ্রুত পৌছে দিতে কুমিল্লায় প্রায় শতাধিক মাল্টিমিডিয়া সংবাদকর্মীদের নিয়ে দিন ব্যাপী আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কুমিল্লা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি। দৈনিক সকালের সময় পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কুমিল্লা বিভিন্ন উপজেলা ও জেলায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে কুমিল্লা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও নিউজ টুয়েন্টিফোরের কুমিল্লা জেলা প্রতিনিধি এইচ এম মহি উদ্দিনে ব্যাতিক্রমী আয়োজনে প্রশিক্ষক হিসেবে টেলিভিশন ও মাল্টিমিডিয়া নিয়ে আলোচনা করেন এখন টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সাবিত্র সারওয়ার ও প্রডিউসার মেসবাহ আজাদ।
আজ বুধবার জেলার টমছমব্রিজ এলাকায় এক্সপার্ট আইটি পার্কের ট্রেনিং অডিটরিয়ামে প্রতিষ্ঠানের মেন্টর ফ্রিলান্সার ওমর ফারুকের উদ্বোধনে আলোচনা ও দক্ষ্য সাংবাদিক তৈরীর লক্ষ্যে শুভেচ্ছা বক্তব্যদেন কুমিল্লা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপি’র সভাপতি উৎবাতুল বারী আবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সোহেল, হোটেল এ্যালিট প্যালেসের জিএম মোঃ খোরশেদ আলম।
সেমিনার শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ গ্রহন করেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: নুর হাকিম। বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব সহিদ উল্লাহ মিয়াজি, দৈনিক সকালের সময়ের মফস্বল সম্পাদক মো: আলম, সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমানসহ কুমিল্লা সিনিয়র সাংবাদিক নেতারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.