1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি

দীঘিনালায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিল ৭ বিজিবি

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শীতার্ত ও অসহায় পার্বত্য জনপদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেক্টর সদর দপ্তর খাগড়াছড়ির আওতাধীন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর ব্যবস্থাপনায় এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সোমবার (১২ জানুয়ারি) সকালে দীঘিনালা উপজেলার পৃথক দুটি স্থানে—ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠ এবং কবাখালী আল আমিন বাড়ীয়া ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে—এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি শীতের তীব্রতায় কষ্টে থাকা পাহাড়ি ও বাঙালি অসহায় পরিবারের মাঝে ৩৫০টি কম্বল বিতরণ করেন।
একই সঙ্গে বাবুছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন, এএমসি’র নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৪৫০ জন অসহায় ও দুস্থ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
এর আগে বিজিবির উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারী ও সাধারণ জনগণের উপস্থিতিতে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং মানবিক এই উদ্যোগের জন্য বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বক্তব্যকালে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করে আসছে। দেশের যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিজিবি জনগণের পাশে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীঘিনালা উপজেলার ভোটকেন্দ্রগুলোতে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.