1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

জাতীয় পার্টির রাষ্ট্রদূত থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী, গোলাম মসিহকে ঘিরে সমালোচনা

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২ দেখেছেন

নারায়ণগঞ্জ ও সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ এলাকায় ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে গোলাম মসিহের নাম ঘোষণা করা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যেমন প্রশ্ন উঠছে, তেমনি বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে বিব্রতকর পরিস্থিতি।
অভিযোগ উঠেছে, গোলাম মসিহ অতীতে জাতীয় পার্টির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি স্থানীয় সূত্রে জানা যায়, তিনি এক সময় আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন। সমালোচকদের দাবি, গোলাম মসিহ ইসলামী ব্যাংক ধ্বংসের অন্যতম কারিগর ছিলেন এবং তাকে কাদিয়ানী দলের নেতা হিসেবেও আখ্যায়িত করা হচ্ছে। এসব অভিযোগ ইসলামী আন্দোলনের আদর্শ ও অবস্থানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের প্রশ্ন—দীর্ঘদিন ভিন্ন রাজনৈতিক ও আদর্শিক ধারার সঙ্গে যুক্ত থাকা একজন ব্যক্তি কীভাবে ইসলামী আন্দোলনের মতো একটি ধর্মভিত্তিক দলের প্রার্থী হতে পারেন?
এখনো পর্যন্ত এ বিষয়ে ইসলামী আন্দোলন বা সংশ্লিষ্ট কোনো পক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে চাপা উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.