1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন কক্সবাজার সদর মডেল থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০ সিলেট জেলা ছাত্রদলের কাণ্ডারি হতে যাচ্ছেন হিলাল উদ্দিন শিপু

আড়ানীতে ধুমকেতু এক্সপ্রেসের ট্রেনের বগিতে আগুন

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

রাজশাহীর আড়ানী স্টেশন এলাকায় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের  সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

গত রোববার (১১ জানুুয়ারি) দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে জেলার বাঘা উপজেলার আড়ানী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্থ হয়েছে ট্রেনের ‘ছ’ বগিটি চাকার কিছু অংশ।

জানা গেছে- রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ছাড়ার কথা ছিল রাত ১১ টা ২০ মিনিটে। কিন্তু রোববার রাত ১১ টা ৪০ মিনিটের দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ধুমকেতু ট্রেন। পথে আড়ানী স্টেশন রেলওয়ে কর্মী ও যাত্রীরা আগুন দেখে লোকোমাস্টারকে জানায়।

এসময় লোকোমাস্টার ট্রেনটি থামিয়ে দেয়। খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রেনটির ‘ছ’ বগিটির চাকার কাছে আগুন লাগার কারণে ভেতরে কোন ক্ষতি হয়নি। তবে চাকার ব্রেক প্যাডের আশেপাশে ক্ষতি হয়েছে। এরপর রাত ১ টার দিকে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ধুমকেতু এক্সপ্রেস ট্রেন।

এ বিষয়ে বাঘা ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. রহমত বলেন- ‘ছ’ বগিটির চাকা আটকে গিয়ে আগুনের সূত্রপাত। তবে আগুন ভেতরে যায়নি। আমাদের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরে রাত ১ টার দিকে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে আড়ানী থেকে ছেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.