০৯/০১/২০২৬ খ্রি. রাত ০১.৪০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা: ১। আনোয়ার (৩০), পিতা- মৃত সাঈদ মিয়া, মাতা- শাহানা বেগম, সাং- কাশীনগর (আলী চান মিয়ার বাড়ি), থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। এ-সংক্রান্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।