1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

সরিষাবাড়ীতে দোকানের সামনে থেকে ১২৫ সিসি মোটরসাইকেল চুরি-থানায় লিখিত অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দোকানের সামনে থেকে একটি ১২৫ সিসি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ভাটারা (পূর্ব পাড়া) এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোহাম্মদ হারুন অর রশিদ (৪৫) পেশায় একজন ওষুধ ব্যবসায়ী। তিনি সরিষাবাড়ী থানাধীন ভাটারা বাজার এলাকার জয়নগর রোডে রেলগেটের পূর্ব পাশে অবস্থিত রুপালি মেডিকেল হল পরিচালনা করে আসছেন।
গত ০২ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে প্রতিদিনের মতো দোকান পরিচালনার সময় দোকানের সামনে রাখা তার নিজ মালিকানাধীন একটি মোটরসাইকেল অজ্ঞাতনামা চোর বা চোরচক্র কৌশলে চুরি করে নিয়ে যায়। পরে দোকান বন্ধ করার সময় মোটরসাইকেলটি না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
চুরি হওয়া মোটরসাইকেলটি একটি লাল রঙের ডিসকভার ১২৫ সিসি, যার রেজিস্ট্রেশন নম্বর জামালপুর-১২-৮৯২৮, চেসিস নম্বর MD2B44BYXKWL92633 এবং ইঞ্জিন নম্বর JZYWKL32662। মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩১ হাজার ৫০০ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী হারুন অর রশিদ অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ভাটারা বাজার এলাকায় বিভিন্ন দোকানে দিনে ও রাতে চুরির ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিষয়টি থানায় জানানো হলেও আশানুরূপ উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি। মোটরসাইকেল চুরির ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং দ্রুত চোর শনাক্ত করে মোটরসাইকেল উদ্ধারের দাবি জানান।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক সময়ে ভাটারা বাজার এলাকায় চুরি বেড়ে যাওয়ায় তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। তারা বাজার এলাকায় নিরাপত্তা জোরদার, সিসিটিভি নজরদারি ও নিয়মিত পুলিশ টহল জোরদার করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.