1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন

জাতীয় জাগরণে নজরুল শীর্ষক আলোচনা সভা ও কবিতাপাঠ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১১৮ দেখেছেন

নিউজ ডেস্ক: ২৩ মে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি ও বঙ্গবন্ধু গবেষণা ও চর্চা পরিষদ এর উদ্যােগে বিকেল ৪ টায় শাহবাগস্থ পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জাগরণে নজরুল শীর্ষক আলোচনা সভা ও কবিতাপাঠ অনুষ্ঠিত হয়।
জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি ( জাপমাস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বঙ্গবন্ধু গবেষণা ও চর্চা পরিষদ এর সভাপতি, দৈনিক আজকালের সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক কবি সাংবাদিক প্রাবন্ধিক বঙ্গবন্ধু গবেষক আতিক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এস. এম. মজিবুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ এর মফস্বল সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতির উপদেষ্টা, রূপগঞ্জ সাহিত্য পরিষদ এর সভাপতি কবি ও সাংবাদিক মো.আলম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী, কবি ও সম্পাদক আমিনুল রানা, সাবেক এডিশনাল এসপি মো. আব্দুল আউয়াল, সাবেক মেজর কবি পলক রহমান, প্রকৌশলী আলমগীর খোরশেদ, শিশুসাহিত্যিক মালেক মাহমুদ, নাট্যকার এডভোকেট লুৎফুল আহসান বাবু, কবি লোকমান হোসেন পলা প্রমুখ।
মিডিয়াকর্মী শাহাদাত জয় ও জাপমাস এর ভাইস চেয়ারম্যান ও দৈনিক আজকালের সংবাদ এর স্টাফ রিপোর্টার, কাঁচামাটি সাহিত্য পরিষদ এর সম্পাদক, বঙ্গবন্ধু গবেষণা ও চর্চা পরিষদ এর সিনিয়র সহ সভাপতি- কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রলি আক্তারের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনায়, স্বরচিত কবিতা ও কবি নজরুলের কবিতাপাঠে অংশ নেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক কবি নাট্যশিল্পী দেলোয়ার হোসেন রাতুল , কবি কাজী আনার কলি, কবি রফিকুল ইসলাম ভুলু, কবি সালাহউদ্দিন খোকা, আবৃত্তিশিল্পী, নাট্যজন হাবিবুল্লাহ রিপন, ছড়াকার তৌহিদুল ইসলাম কনক, ছড়াকার চান মিয়া চান্দু, কবি হেসেন ফারুক, দৈনিক আজকালের সংবাদ এর সিনিয়র স্টাফ রিপোর্টার এৃ আর সাইফুল, কবি সেতু পারভেজ, কবি মিজানুর রহমান এবং প্রতিবাদী কবি, সাংবাদিক,মানবাধিকার কর্মী ও সংগঠক মো. সাহিদুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে জাপমাস ও দৈনিক আজকালের সংবাদ এর পক্ষ থেকে প্রধান অতিথি, সম্মানিত অতিথিসহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা ও মানবাধিকার সম্মাননা ২০২৪ যাঁরা পেয়েছেন তাঁরা হলেন – প্রধান অতিথি বিচারপতি এস. এম. মজিবুর রহমান, ( আইন পেশায়), সম্মানিত অতিথি দৈনিক সংবাদ এর মফস্বল সম্পাদক মো: আলম হোসেন, ( সাংবাদিকতায়), কবি সাংবাদিক মানবাধিকারকর্মী রলি আক্তার, ( কবিতায়), দৈনিক আজকালের সংবাদ এর ময়মনসিংহ জেলার স্টাফ রিপোর্টার নীরব হাসান মাসুদ, ( সাহসী সাংবাদিকতায়), জাপমাস এর সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া বেগম, ( মানবাধিকার সুরক্ষায়), কবি সমাজকর্মী সারোয়ার জাহান সোহাগ, ( কবিতায়),,জাপমাস এর পরিচালক ও দৈনিক আজকালের সংবাদ এর স্টাফ রিপোর্টার শাহিদা আক্তার ( মানবাধিকার ক্ষেত্রে), কবি চন্দ্রা তরফদার ( কবিতায়)।স্মার্ট কর্পোরেশনuo লি.এর ব্যবস্থাপনা পরিচালক মো.জাফর আলী ( সমাজসেবায়) কবি ও ছড়াকার লীলা ছেড়াও ( কবিতায় )

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.