1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

শ্রমিক দলের দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি আ.লীগ নেতা মনির হোসেন মনু 

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতাদের সাথে ছিল নিয়মিত ওঠাবসা। অংশ নিয়েছেন আওয়ামীলীগের বিভিন্ন কার্যক্রমে। নৌকা প্রতীকে চেয়েছেন ভোটও। নিজের এলাকায় দাঁপিয়ে বেড়াতেন আওয়ামী লীগ নেতা পরিচয়ে। আওয়ামী লীগ থেকে হয়েছিলেন মেম্বার। তবে এখন বিএনপি নেতা পরিচয়ে চেষ্টা করছেন সুবিধা মনির হোসেন মনু।

২৪-এর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টে তিনি হয়ে গেছেন বিএনপির নেতা। গত ৬ জানুয়ারি ২০২৬ কাঁচপুর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দশটি হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মনির হোসেন মনু দেখা যায় সামনের শাড়িতে।

এর প্রতিবাদ জানিয়ে ওই ইউনিয়ন বিএনপির নেতারা বলছেন,  গত ৫ আগস্টের আগে ওই নেতাকে দেখা গেছে আওয়ামী লীগের মিটিং ও বিভিন্ন কার্যক্রমে। আবার ৫ আগস্ট সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়ে গেছেন বিএনপির নেতা। গা বাঁচাতে অনেকের মত তিনিও আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, ‘বিগত ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতিতে থেকে সকল সুযোগ-সুবিধা নিয়েছেন আ.লীগ নেতা মনির হোসেন মনু ।মনির হোসেন মনু সহ গত ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপি সেজে যারা দলে ঢুকে পড়েছে, সেসব আওয়ামী লীগ কর্মীকে প্রতিহত করতে হবে। গত ১৭ বছর থেকে বিএনপির ইউনিয়ন নির্যাতিত নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ নেতাকে সামনের শাড়িতে দেখে আমরা ক্ষিপ্ত। তিনি বলেন আগামী কোন প্রোগ্রাম আ.লীগ নেতা মনির হোসেন মনুকে সামনের শাড়িতে না রাখার জন্য জোর দাবি জানাচ্ছি।

জানা যায় মনির হোসেন মনু আওয়ামী লীগের আমলে কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোশাররফ ও আওয়ামী লীগ নেতা বাবুল ওমর বাবুর খুব কাছের মানুষ ছিলেন, তিনি আওয়ামী লীগের আমলে কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র নেতা কর্মীদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানির করে ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.