1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন, প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া রাঙামাটিতে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সরকার জাভেদ আহমেদ সুমন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় মীর নুরুদ্দিনের শুভেচ্ছা টঙ্গীর এরশাদনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন

রাজশাহীর পেয়ারা বাগান থেকে ২ লাখ টাকার গাঁজা গাছ উদ্ধার, কৃষক আটক

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

রাজশাহীর পবা উপজেলার দূর্গা পারিলা এলাকার একটি পেয়ারা বাগান থেকে প্রায় সাড়ে ৯ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাছটির বাজারমূল্য আনুমানিক দুই লাখ টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাগানের মালিক কৃষক মাজেদ আলীকে আটক করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার একটি আভিযানিক দল দূর্গা পারিলা এলাকার ওই পেয়ারা বাগানে অভিযান চালায়। পুলিশ জানায়, আটক মাজেদ আলী পবা থানাধীন দূর্গা পারিলা এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষক। তিনি তার মালিকানাধীন ১১ কাঠা আয়তনের পেয়ারা বাগানের ভেতরে গাছের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা গাছটির পরিচর্যা করে আসছিলেন। একপর্যায়ে গাছটি বড় আকার ধারণ করে প্রায় সাড়ে ৯ ফুট উচ্চতায় পৌঁছে।

স্থানীয়রা পেয়ারা গাছের আড়ালে অস্বাভাবিক লম্বা একটি গাছ দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজা গাছটি জব্দ করে এবং গাছটির পরিচর্যাকারী মাজেদ আলীকে আটক করে। পুলিশ আরও জানায়, জব্দ করা হয় গাঁজার গাছটি এবং আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.