1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের কান্ডারী জনাব নজরুল ইসলাম আজাদ। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব শাহীন আহমেদ। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের প্রতীক। তার জন্য দোয়া মানেই গণতন্ত্রের জন্য দোয়া।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সালাউদ্দিন। সভাপতির বক্তব্যে তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.