1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার সংসদীয় চারটি আসনে ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টিসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

বৈধ ঘোষণা করা হয়েছে ২৪ প্রার্থীর। বাতিল হাওয়া প্রার্থীদের মধ্যে ভোলা-১ আসনে ২ জন, ভোলা-২ আসনে ২ জন, ভোলা-৩ আসনে ১ জন ও ভোলা-৪ আসনে ২ জন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে গত রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান এ ঘোষণা দেন।

বাতিল প্রার্থীরা হলেন ভোলা-১ (সদর) আসনে জাতীয় পার্টির মো. আকবর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেন, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে স্বতন্ত্র প্রার্থী মুহিবুল্যাহ খোকন ও তাছলিমা বেগম, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রহমাত উল্লাহ, ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল মোকাররম মো. কামাল উদ্দীন ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ রফিকুল।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, ভোলার চারটি আসনে ৩১ প্রার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়াও মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত কাগজপত্র ত্রুটি থাকায় ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বাদপড়া প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.