1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান

রাজশাহীতে একদিনে কমলো ৩ ডিগ্রি তাপমাত্রা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

একদিনের ব্যবধানে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে রাজশাহীতে নেমে এসেছে ৭ ডিগ্রিতে। এতে করে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শুরু হয়েছে শৈত্যপ্রবাহের প্রভাব, সঙ্গে বইছে ঠান্ডা বাতাস।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর ফলে জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আগের দিনের তুলনায় একদিনেই তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল শতভাগ। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে দাঁড়ায় মাত্র ৬০০ মিটার। সকালজুড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এর আগে সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। তীব্র শীতের কারণে খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.