1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

আশুলিয়ায় নাশকতার অর্থ যোগানদাতা সেই যুবলীগ নেতা ইন্টারনেট মিলন গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা ইন্টারনেট মিলন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে তাকে অন্যান্য আসামিদের সঙ্গে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, ইন্টারনেট মিলনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলাসহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ি এলাকার শাহজাহান মোল্লার ছেলে।

গ্রেপ্তার মিলন মোল্লা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, আশুলিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের নামে সংঘটিত বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড—মশাল মিছিল, অগ্নিসংযোগ ও সহিংস কর্মসূচি পালনে তিনি নিয়মিত অর্থ যোগান দিয়ে আসছিলেন।

তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর প্রেক্ষিতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার যুবলীগ নেতা ইন্টারনেট মিলন মোল্লাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.