1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগের ১৪ নেতার পদত্যাগ

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের ১৪ জন নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সকালে, উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের কালিনগর বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে, ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অখিল বিশ্বাস, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, সদস্য নিশিকান্ত বিশ্বাস, অধীর ভক্ত, পরিক্ষিত বালা, ভাবড়াশুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি বিপ্লব বালা, নিশিকান্ত বিশ্বাস, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দিননাথ বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রমথ মন্ডল, সদস্য রাম প্রসাদ, ভবোতোষ বিশ্বাস, চিরন্জিত বিশ্বাস, সরোজিত ভক্ত, ভবোতোষ ঠাকুর পদত্যাগের ঘোষণা দেন।

এসময় লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।সংবাদ সম্মেলনে তারা শান্তিপূর্ণভাবে নিজেদের সিদ্ধান্তের কথা জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.