1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা আটক ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক

বোয়ালখালীতে টি কে পেপার মিলে শ্রমিক ছাটাই, প্রতিবাদে কর্মবিরতি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৬৩ দেখেছেন

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে টি. কে. পেপার মিলে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। গতকাল বুধবার সকাল ৭টা থেকে বোয়ালখালী পৌরসভার পূর্ব কালুরঘাট টি. কে. কেমিক্যাল লিমিটেড কমপ্লেক্সে শ্রমিক সংগঠনের ব্যানারে আজ বৃহস্পতিবারও দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করছেন কারখানাটির দুই শতাধিক শ্রমিক।
এর আগে বুধবার (১২ জুন) শ্রমিক ছাটাই বন্ধ, ওভার টাইমে বৈষম্য এবং ১৫ জন শ্রমিকের বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।

শ্রমিকদের দাবি দাওয়ার বিষয়ে শ্রমিক নেতাদের নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কয়েক দফা বৈঠক করেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন। তিনি বলেন, ১৫ জন শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। বাকিদের যোগদানের কথা বলছে কারাখানা কর্তৃপক্ষ। তবে এ ১৫ জন শ্রমিকের বিষয়ে দুই পক্ষই অনড় থাকায় সুরাহা হচ্ছে না।

আন্দোলনরত শ্রমিকরা জানান, দাবি দাওয়া আদায়ের কথা বলায় ১৫ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এ আদেশ প্রত্যাহার করা না হলে তাদের ছাড়া কাজে যোগ দেবেন না তারা।
অপ্রীতিকর ঘটনা এড়াতে বোয়ালখালী থানার পুলিশ ও শিল্প পুলিশ টি. কে. কেমিক্যাল লিমিটেড কমপ্লেক্সে অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.