1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন রাঙামাটিতে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সরকার জাভেদ আহমেদ সুমন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় মীর নুরুদ্দিনের শুভেচ্ছা টঙ্গীর এরশাদনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন

ভোক্তা অধিদপ্তরের অভিযানে গ্যাস মজুতের প্রমাণ, জালাল হাজীকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্ধ বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে গ্যাসের কৃত্রিম সংকট তৈরির প্রমাণ মিলেছে। অভিযানে বেশ কয়েকটি দোকানে অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালে দোকানদাররা প্রথমে গ্যাস নেই বলে দাবি করলেও পরে তাদের গোডাউন তল্লাশি করে বিপুল সংখ্যক গ্যাসের সিলিন্ডার উদ্ধার করা হয়। এতে প্রমাণ হয়, কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে গ্যাস লুকিয়ে রেখে সাধারণ ভোক্তাদের চরম ভোগান্তিতে ফেলছিল।
এ সময় জালাল হাজি নামে এক অসাধু গ্যাস ব্যবসায়ীর গোডাউন থেকে গোপনে মজুত রাখা গ্যাসের সিলিন্ডার উদ্ধার করা হয়। অনিয়মের দায়ে ভোক্তা অধিদপ্তর তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে।
ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে। কৃত্রিম সংকট তৈরি, অতিরিক্ত মজুত ও বাড়তি দামে গ্যাস বিক্রির সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
স্থানীয় সাধারণ মানুষ এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে গ্যাস নিয়ে যে ভোগান্তি চলছিল, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে তা কমে আসবে বলে তারা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.