1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে

সাভার উপজেলা প্রশাসনের নিরবতায় ভরাট হয়ে যাচ্ছে নয়নজুলি খাল স্থানীয়দের উদ্বেগ

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪ দেখেছেন

স্থানীয় প্রভাবশালী মহল কর্তৃক সাভার উপজেলার আশুলিয়া থানা অন্তর্ভুক্ত ইয়ারপুর ইউনিয়নের নয়নজুলি খাল ভরাট করার অভিযোগ উঠেছে দীর্ঘদিন থেকে। এবিষয়ে একাধিক অভিযোগে বার বার সংবাদ প্রকাশ হলেও খালটি ধারাবাহিকভাবে ভরাট করা হচ্ছে। যা পরিবেশ ও স্থানীয় জনজীবনের জন্য হুমকিস্বরূপ।

এবিষয়ে নতুন করে একটি অভিযোগ পাওয়া গেছে এ অভিযোগের বিবরণ অনুযায়ী, ইয়ারপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘোষবাগ ভূঁইয়া পাড়া জামে মসজিদের পেছনের এলাকায় খালটি ভরাট করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আলহাজ্ব মেহেদী হাসান বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিতভাবে নিবেদন জানিয়েছেন বলে জানা গেছে । তার দাবি, ইতিপূর্বেও একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। নয়নজুলি খালটি এলাকার কৃষি, পানি নিষ্কাশন ও পরিবেশগত ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খাল ভরাটের ফলে জলাবদ্ধতা, কৃষিজমির ক্ষতি এবং প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এবিষয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন ভরাটের কাজ বন্ধ না হলে ভবিষ্যতে ভয়াবহ পরিবেশগত ও সামাজিক সংকট তৈরি হতে পারে।

আলহাজ্ব মেহেদী হাসান তার অভিযোগপত্রে বিভাগীয় কমিশনার (ঢাকা বিভাগ) এবং জেলা প্রশাসক (ঢাকা) কেও বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। তিনিসহ এলাকাবাসী এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো বিষয়টিতে কোনো অগ্রগতি বা তদন্তের তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ভরাটের কাজ এখনো অব্যাহত রয়েছে।

পরিবেশবাদী ও স্থানীয় সংগঠনগুলো বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে তদন্ত ও অবিলম্বে ভরাট বন্ধের দাবি জানিয়েছে। তারা বলেছেন, নয়নজুলির মতো খাল সংরক্ষণ না করলে সাভার ও আশুলিয়া অঞ্চলের পরিবেশগত স্থিতিশীলতা আরও হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.