1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান

সিংগাইরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  গতকাল শুক্রবার (২ জানুয়ারি) ভোররাতের যেকোনো এক সময়ে উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী ভূইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিন্নাডাঙ্গী ভূইয়াপাড়া এলাকার একটি বিদ্যুতের খুঁটির ওপর স্থাপিত ১০ কেভি ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার চুরি করার চেষ্টা করছিল ওই ব্যক্তি। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

সকালে এলাকাবাসী ঘটনাস্থলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে সিংগাইর থানাকে অবহিত করেন। পরে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের জন্য মানিকগঞ্জ পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এ প্রেরণ করে।

সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.