1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে- পটুয়াখালীতে শ্রমিক  দলের বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  বরগুনার তালতলীতে টেংরাগিরির গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার, বিট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুহিন হোল্ডিং ফার্মের উদ্যোগে বি.নগর মডার্ন হাসপাতালের ফ্রি র‍্যাফেল ড্র তারাগঞ্জে পুকুরে ডুবে ১৬ মাসের শিশুর করুণ মৃত্যু সাংবাদিক আসাদ সবুজের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী

নারায়ণগঞ্জে বেতনের দাবীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ : যানজটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৯৫ দেখেছেন
আবদুল করিম, নারায়ণগঞ্জ:  বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে ৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১১ জুন) দুপুর সোয়া ১২টার দিকে মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ এলাকার চট্টগ্রামমুখী লেনে টোটাল ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা এই আন্দোলন করেন। বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, দুপুর ১টায় পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। এর আগে শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মালিবাগ এলাকা থেকে সোনারগাঁয়ের চৈত্রী গার্মেন্ট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানবাহন চলাচলে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েন এই সড়ক দিয়ে চলাচল করা যাত্রীরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত এক মাস ধরে তাদের বেতন আটকে আছে। তারা এই মাসের শুরুতেই দেবে বলে জানালেও এখনো তা দেয়নি। বেতন না পাওয়ার কারণে আমাদের ঈদ পালন করা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। তাই আগামী দুই একদিনের মধ্যে আমাদের বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানাচ্ছি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ বিষয়ে বলেন, একমাসের বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়কে আন্দোলন করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিই। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন আগামী একদিনের মধ্যেই শ্রমিকদের বেতন পরিশোধ করে দেবেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, বর্তমানে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। বর্তমানে মহাসড়ক যানজটমুক্ত রয়েছে।
 নারায়ণগঞ্জে বেতনের দাবীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ : যানজটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক  আবদুল করিম, নারায়ণগঞ্জ থেকে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে ৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১১ জুন) দুপুর সোয়া ১২টার দিকে মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ এলাকার চট্টগ্রামমুখী লেনে টোটাল ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা এই আন্দোলন করেন। বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, দুপুর ১টায় পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। এর আগে শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মালিবাগ এলাকা থেকে সোনারগাঁয়ের চৈত্রী গার্মেন্ট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানবাহন চলাচলে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েন এই সড়ক দিয়ে চলাচল করা যাত্রীরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত এক মাস ধরে তাদের বেতন আটকে আছে। তারা এই মাসের শুরুতেই দেবে বলে জানালেও এখনো তা দেয়নি। বেতন না পাওয়ার কারণে আমাদের ঈদ পালন করা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। তাই আগামী দুই একদিনের মধ্যে আমাদের বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানাচ্ছি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ বিষয়ে বলেন, একমাসের বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়কে আন্দোলন করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিই। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন আগামী একদিনের মধ্যেই শ্রমিকদের বেতন পরিশোধ করে দেবেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, বর্তমানে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। বর্তমানে মহাসড়ক যানজটমুক্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.