1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নিকাহ রেজিস্ট্রার ও কলেজ শিক্ষক একই ব্যক্তি, অভিযোগের তদন্তে খোঁজ মিলছে না অভিযোগকারীর চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ময়মনসিংহে তর্কের ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, দোকানে তালা!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

ময়মনসিংহে তর্কের ঘটনায় ব্যবসায়ী আনোয়ারকে রক্তাক্ত জখম করে দোকানে তালা দিয়েছে বিএনপি সমর্থিত নেতা।ময়মনসিংহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরনিলক্ষিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে মনোহারী দোকান ব্যবসায়ী আনোয়ার হোসেনের মাথায় শরীরে রক্তাক্ত জখম করে দোকানের লক্ষাধিক টাকা পয়সা লুটে নিয়ে দোকানটি তালা মেরে বন্ধ দিয়েছে স্থানীয় বিএনপি সমর্থিত বড়বাড়ী এলাকার রিপনসহ রতন, নয়ন, নাঈম, স্বপন, রিটন। অভিযোগ সূত্রে জানা যায় ঘটনার দিন ২৯ ডিসেম্ভর ২০২৫ তারিখে সকাল ১০ ঘটিকায় মুক্তিযোদ্ধা বাজারে (আনোয়ার ষ্টোর) মহোহারী দোকানের সামনে একজন ক্রেতার বাই-সাইকেল সরানোর জন্য বলা হয়, তখন স্বপনের ছেলে রিটন ছোট ট্রাক্টর নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, সাইকেল রাখার বিষয়ে রিটন, দোকানদার আনোয়ার এর সাথে তর্কবিতর্ক করে চলে যায়। একঘন্টা পর অর্থাৎ বেলা ১১ টায় রিপনের নেতৃত্বে রতন, নয়ন, নাঈম, রিটন এবং তাঁর পিতা স্বপন দলবদ্ধভাবে আনোয়ারের দোকানে আক্রমণ করে আনোয়ারের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে, তার পিঠে এবং হাটুতে বেদম প্রহার করে ছিলাফুলা রক্তাক্ত জখম করার ক্ষতচিহ্ন দেখা যায়, দোকানের জিনিসপত্র তছনছ করে দোকানের বেচাকেনার লক্ষাধিক টাকা নিয়ে যায় সেই সাথে দোকানটিতে তালা বন্ধ করে দেয় বলে জখমী আনোয়ার এর নিকট জানা গেছে।

এঘটনা তাৎক্ষনিক ভাবে কমিউনিটি পুলিশিং সভাপতি আবু হানিফ ফিরানোর চেষ্টা করেছেন বলে জানা যায়। পুলিশের ৯৯৯ এ ফোন দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোকান ব্যবসায়ী আনোয়ারকে গুরুতর জখমী অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য জরুরী বিভাগে নেওয়া হলে ১০ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.