1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে অনিয়মের অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

পাবনার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক উত্তম কুমার।

অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের শিক্ষাবর্ষে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীদের মাঝেও নিয়ম বহির্ভূতভাবে বই বিতরণ করা হয়েছে। অথচ যোগ্য ও নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের অনেকেই বই থেকে বঞ্চিত হয়েছে।

শিক্ষার্থীদের একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, যেসব শিক্ষার্থী উত্তম কুমারের প্রাইভেট কোচিংয়ে পড়ে, তারাই সহজে বই পেয়ে যাচ্ছে। আর যারা প্রাইভেট পড়ে না, তারা বইয়ের দেখা পাওয়াই কঠিন হয়ে পড়েছে। এটি স্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক চাপ প্রয়োগ।
অভিযোগের সত্যতা জানতে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে গিয়ে অভিযুক্ত শিক্ষক উত্তম কুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনারা অধ্যক্ষ স্যারের সঙ্গে যোগাযোগ করেন, এই মন্তব্য করে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব বলেন, একটি ঘটনা ঘটেছিল, বিষয়টি আমরা নজরে এনেছি। এটি প্রাতিষ্ঠানিকভাবে আলোচনা করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে এ বিষয়ে আমরা যথাযথ অ্যাকশনে যাওয়ার চিন্তা-ভাবনা করছি।

এদিকে অভিভাবক মহলে প্রশ্ন উঠেছে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক যদি ব্যক্তিগত কোচিংয়ের মাধ্যমে সরকারি বই বিতরণকে প্রভাবিত করেন, তবে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার কোথায় দাঁড়ায়? অভিভাবকরা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন অনিয়ম আর না ঘটে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.