1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিও সহ ৪জন গ্রেফতার পাঁচবিবিতে ১৪৫ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, পাঠানো হলো কারাগারে স্মার্ট কৃষির হাত ধরেই বদলে যাবে বাংলাদেশের অর্থনীতি সাবেক ছাত্রলীগ নেতা থেকে খাদ্য পরিদর্শক, কামালের অঢেল সম্পদের উৎস নিয়ে নানা মহলে প্রশ্ন সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থান ৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী :  রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

খালেদা জিয়ার মৃত্যুতে শোক: ৩১ ডিসেম্বরের সব অনুষ্ঠান বাতিল করলো ওয়েস্টিন, শেরাটন ও রেসিডেন্স

  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি। শোক পালনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির মালিকানাধীন হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসা – এ প্রিমিয়াম রেসিডেন্স আগামী ৩১ ডিসেম্বর রাতের জন্য নির্ধারিত সকল সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত  মঙ্গলবার ভোর ৬টায় বেগম খালেদা জিয়ার প্রয়াণে হোটেলের পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদ গভীরভাবে শোকাহত। দেশের এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা মরহুমের আত্মার চিরশান্তি ও মাগফিরাত কামনা করেছেন।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়া এই দেশের একজন সর্বজন শ্রদ্ধেয় নেত্রী। দেশের ব্যবসা, রাজনীতি এবং অর্থনীতিতে তাঁর অসামান্য অবদান রয়েছে। জাতির এই গভীর শোকের মুহূর্তে বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জানাতেই আমরা আমাদের হোটেলসমূহের সকল বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং আগামীকাল (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ সংক্রান্ত কোনো পরিবর্তিত তথ্য বা আপডেট থাকলে তা যথাসময়ে তাদের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.