1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

গভীর রাতে কুয়াশা ভেদ করে আড়াইহাজারে শীতার্তদের খোঁজে ইউএনও

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

কনকনে শীত, ঘন কুয়াশা আর নিস্তব্ধ রাত। এমন রাতে ঘরহীন ও ছিন্নমূল মানুষের কষ্ট আরও তীব্র হয়ে ওঠে। সেই কষ্ট কিছুটা লাঘব করতে গভীর রাতে আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুর রহমান।

গত রোববার গভীর রাতে তিনি খাসেরকান্দী আশ্রয়ণ প্রকল্প, সাদারদীয়া আশ্রয়ণ, বিষনন্দী ফেরি ঘাট, রামচন্দ্রদী বাজার, আড়াইহাজার পুরান থানার লেবার কলোনি ও আড়াইহাজার পায়রা চত্বরসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায়, ছিন্নমূল ও খোলা আকাশের নিচে থাকা মানুষদের হাতে কম্বল তুলে দেন।

শীতের রাতে হঠাৎ প্রশাসনের উপস্থিতিতে অনেকেই বিস্মিত হন। কেউ ঘুম থেকে উঠে, কেউ আগুন পোহানো অবস্থায় কম্বল গ্রহণ করেন। কম্বল পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা।

ইউএনও মোঃ আসাদুর রহমান বলেন, “শীতের কষ্ট সবচেয়ে বেশি ভোগ করেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষরা। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রাত-দিন বিবেচনা না করে যতটুকু সম্ভব সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.