1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত

সরিষাবাড়ীতে বস্তায় আদা চাষে ব্যাপক সাফল্য

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ছায়াযুক্ত জমিতে আধুনিক পদ্ধতিতে বস্তায় আদা চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন কৃষক সোহেল রানা। পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের সবজি চাষ করেও সফলতা অর্জন করেছেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
গত রবিবার বিকেলে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামে কৃষক সোহেল রানার চাষকৃত আদা ও সবজি ক্ষেত সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাংবাদিক,কৃষি অফিসের অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও মাঠ পর্যায়ের পরিদর্শকরা।
সরেজমিনে জানা যায়, ডোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরবালিয়া গ্রামের আয়নাল হকের ছেলে সোহেল রানা পেশায় একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি তিনি ডোয়াইল ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। আধুনিক ও লাভজনক কৃষি পদ্ধতির প্রতি আগ্রহ থেকে তিনি ১ বিঘা জমিতে প্রায় ৫ হাজার বস্তায় আদা চাষ করেন, যা বর্তমানে বাম্পার ফলন দিয়েছে।এছাড়াও তিনি আরও ৪ বিঘা জমিতে পেঁয়াজ, রসুন, পেঁপে, আলু, টমেটো ও শসাসহ বিভিন্ন ধরনের সবজি আবাদ করেছেন। আদা চাষে ইতোমধ্যে তিনি উল্লেখযোগ্যভাবে লাভবান হয়েছেন এবং অন্যান্য সবজি থেকেও ভালো লাভের আশা করছেন।
কৃষক সোহেল রানার এই সাফল্যে নজর কেড়েছে উপজেলা কৃষি অফিসের। কৃষি অফিসের পক্ষ থেকে তাকে নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় উপজেলা কৃষি কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা তার ফসলের মাঠ পরিদর্শন করেন।
কৃষক সোহেল রানা বলেন,ছায়াযুক্ত জমিতে বস্তায় আদা চাষে আমার প্রায় ৩ লক্ষ টাকা খরচ হয়েছে। বর্তমানে বিক্রি করলে কমপক্ষে ৬ লক্ষ টাকার আদা বিক্রি করা সম্ভব। এছাড়া ৪ বিঘা জমিতে অন্যান্য সবজিও চাষ করেছি। উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ স্যারের পরামর্শ ও সহযোগিতায় আমি বস্তায় আদা চাষ করে আজ লাভবান। নিজের চাহিদা মিটিয়ে ইনশাআল্লাহ ভালো দামে সবজি বিক্রি করতে পারব।”
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন,বস্তায় আদা চাষ একটি অত্যন্ত লাভজনক পদ্ধতি। কৃষক সোহেল রানার আদা চাষে খুব ভালো ফলন হয়েছে। পাশাপাশি তার অন্যান্য সবজি চাষও প্রশংসনীয়। কৃষি অফিস সব সময় কৃষকদের পাশে আছে এবং ভবিষ্যতেও তাকে প্রয়োজনীয় সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।”
উল্লেখ্য, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ সরিষাবাড়ীতে যোগদানের পর থেকে কৃষকদের খোঁজখবর নেওয়া, আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়া এবং লাভজনক চাষে উদ্বুদ্ধ করার মাধ্যমে কৃষি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এতে করে এলাকার কৃষকদের মুখে হাসি ফুটেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.