আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন এর সাথে সাতকানিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট সী ওয়ার্ল্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে,মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও চট্টগ্রাম ১৫ আসনের ধানের শীষের প্রার্থী লায়ন নাজমুল মোস্তফা আমিন ।
সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আব্দুল্লাহ, সাবেক কুটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল কবির বাদশা,সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. এরশাদুর রহমান রিটু,দক্ষিণ জেলা।