1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

আড়াইহাজারে যুবদল নেতা আব্দুল বাতেন হত্যার ঘটনায় গ্রেপ্তার, ২

  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবদল নেতা আব্দুল বাতেন হত্যার ঘটনায় এজহারভূক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সহ সভাপতি বাকির ভূইয়া(৩২) ও একই এলাকার লস্কর আলী মিয়ার ছেলে কাজল মিয়া।

আড়াইহাজার থানার এসআই হাবিবুর রহমান জানান,সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিমের ছোট ভাই হাসান মিয়া সাথে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়ার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৮ অক্টোবর সকালে উভয়পক্ষের অনুসারীরা দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে শাহজাহান মিয়ার ভাই আজিজুল হক ও তার বাবা আব্দুল বাতেন মিয়া গুরুতর জখম হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় আব্দুল বাতেন মিয়া মারা যান। পরে নিহতের ছেলে শাহজাহান মিয়া বাদী হয়ে আড়াইহাজারথানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.