1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ‎দক্ষিণ আইচায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ইসলামপুর পশ্চিমে চেয়ারম্যান পদে আলোচনায় বাবুল আহমদ সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি চলাচল স্বাভাবিক নিরাপদ সড়ক জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ সুন্দর,আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে- এম রশিদুজ্জামান মিল্লাত ‎২১ বছর পর এসআরবি’র জালে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কক্সবাজারে এসআরবি-১৫ এর পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ‎ছয় লাখ মানুষের জন্য নেই আইসিইউ, সংকটাপন্ন রোগী নিয়ে ছুটতে হয় দূরের হাসপাতালে

দিনাজপুর জিআরপি থানার বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাদক সেবনকারিকে ৩ মাসের সাজা প্রদান

  • আপডেট সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

দিনাজপুর রেলওয়ে স্টেশনে জিআরপি থানার বিশেষ অভিযানে ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ এক মাদক সেবনকারিকে ৩ মাসের সাজা প্রদান করা হয়েছে।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের জিআরপি থানার অফিসার ইনচার্জ নেতৃত্বে প্ল্যাটফর্ম এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে একজন মাদক সেবনকারিকে আটক করা হয়। আটকৃত মাদক সেবনকারি দিনাজপুর শহরের নিমগর ফুলবাড়ি বাস স্ট্যান্ড এলাকার মৃত আব্দুল শহিদ -এর পুত্র মোঃ হায়দার আলী (৩০)। পরবর্তীতে উক্ত মাদক সেবনকারি মোঃ হায়দার আলী (৩০)-কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) মোঃ বোরহান উদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা অনাদায়ে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.