1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

শাহজাদপুরে বরের জুতা লুকানো নিয়ে সংঘর্ষ, ভেঙে গেল বিয়ে

  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে একটি বিবাহ অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বর পক্ষ কনে পক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে শেষ পর্যন্ত বিয়েটি ভেঙে যায়।

কনে পক্ষের স্বজনদের ভাষ্য অনুযায়ী, গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে গত শুক্রবার কনের বাড়িতে বিয়ের উদ্দেশ্যে আসেন। বিয়ের আনুষ্ঠানিকতার একপর্যায়ে প্রচলিত রীতি অনুযায়ী বরের জুতা লুকানো হলে বর পক্ষের লোকজন এতে ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ে সম্পন্ন না করেই কনের বাড়িতে হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলার সময় কনে পক্ষের ঘরবাড়ি ভাঙচুর করা হয় এবং নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় বর পক্ষের লোকজন। কনে পক্ষ আরও জানায়, বরকে স্মার্টফোন ও দশ আনি ওজনের একটি স্বর্ণের চেইন দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছিল। বিয়ের আয়োজন উপলক্ষে প্রায় ২০০ জন অতিথির জন্য খাবারের ব্যবস্থা করা হয়, যার মধ্যে ছিল পাঁচ মন দুধের দই এবং প্রায় এক লক্ষ টাকা মূল্যের একটি গরু।
কনে পক্ষের দাবি, হামলার সময় অতিথিদের কাছ থেকেও টাকা-পয়সা কেড়ে নেওয়া হয় এবং বাধা দিতে গেলে কয়েকজনকে মারধর করা হয়। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যাওয়া এবং হামলা-লুটপাটের এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.