1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ইসলামপুর পশ্চিমে চেয়ারম্যান পদে আলোচনায় বাবুল আহমদ সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি চলাচল স্বাভাবিক নিরাপদ সড়ক জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ সুন্দর,আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে- এম রশিদুজ্জামান মিল্লাত ‎২১ বছর পর এসআরবি’র জালে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কক্সবাজারে এসআরবি-১৫ এর পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ‎ছয় লাখ মানুষের জন্য নেই আইসিইউ, সংকটাপন্ন রোগী নিয়ে ছুটতে হয় দূরের হাসপাতালে রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন ঝুঁকিপূর্ণ ভবন, শিক্ষক সংকট ও মাঠের জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে রাজবাড়ীর বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

মুগদা ম্যাক্স ইন হোটেলে পুলিশের হঠাৎ অভিযান: আটক ২, পালাল মালিক

  • আপডেট সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

রাজধানীর মুগদা এলাকায় অবস্থিত ম্যাক্স ইন ইন্টারন্যাশনাল হোটেলে গতকাল শুক্রবার দুপুর ১:২০ মিনিটে মুগদা থানা পুলিশের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুই জনকে আটক করা হয়, যাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে হোটেল মালিক ১, সেলিম গাজী ২/ আরিফ হোসেন ও হাজী মোহাম্মদ – পরিচালনা করে সি সি ক্যামেরা দিয়ে পুরো এলাকায় দেগবাল করেন।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভিজিটিং কার্ড, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও অন্যান্য সন্দেহজনক জিনিস উদ্ধার করা হয়। স্থানীয়দের মতে, এই হোটেলে অল্প বয়সী নারী দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যকলাপ পরিচালনা করা হচ্ছিল।

গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অভিযানের সময় হোটেল মালিক ও অন্যান্য কর্মীরা পালিয়ে যায়।ধারণা করা হচ্ছে, এর পেছনে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সংযোগ রয়েছে যাদের নাম ইতোমধ্যেই তদন্তে উঠে এসেছে।

গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুরো অভিযানটি পরিচালিত হয় এবং পুলিশ সূত্রে জানা গেছে,এই ঘটনার দ্বিতীয় ধাপে আরও বড় পরিসরে অনুসন্ধান চালানো হবে। এই ধরনের অভিযান যেন নিয়মিত হয়, এমন দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মুগদার মতো জনবহুল এলাকায় এমন অপকর্ম চলতে থাকলে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব নয় — এমনটাই মত সচেতন মহলের।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.