1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

ঘোড়াঘাটে সিএফবিটি-মিশন ট্রাস্টের জমি উদ্ধারে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে খ্রিস্টীয়ান ফেলোশিপ বাংলাদেশ ট্রাস্ট (সিএফবিটি-মিশন)-এর চার একর ১৭ শতক জমি দখলের প্রতিবাদে ট্রাস্টের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। কুচেরপাড়া ওসমানপুরে ট্রাস্ট চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শীধলগ্রাম মৌজায় ট্রাস্টের এই জমি ১৯৯২ সাল থেকে সংস্থাটির দখলে রয়েছে। জমিতে ক্রয় দলিল, খাজনা খারিজ ও চলমান মাঠ পর্চা ট্রাস্টের নামেই চলমান রয়েছে। পুকুর, মোটরঘর ও আমগাছ ফলি জমিসহ দীর্ঘদিন ধরে ট্রাস্টের পক্ষ থেকে ফসল উৎপাদন করে আছে। ৫ আগস্টের প্রশাসনে রদবদলের সুযোগ নিয়ে স্থানীয় কিছু দুষ্কৃতকারী জমিগুলো দখল করার পায়তার চালাছে। শিক্ষার্থীরা জানান, একই ব্যক্তিরা পূর্বেও একইভাবে জমি দখলের চেষ্টা করেছিল, তখন ট্রাস্টের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। বর্তমানে আবার তাঁরা জমিতে ফসল ফলাতে গেলে হুমকি প্রদান করছেন। বিক্ষোভে অংশকারী একাধিক শিক্ষার্থী জানান, ট্রাস্টের জমি থেকে উৎপাদিত ফসল দিয়েই তাঁদের খাওয়া, ভরণপোষণ, লেখাপড়া চলে। শিক্ষার্থীরা বলেন,”আমাদের জমি আমাদের অধিকার। আমরা অবিলম্বে দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি।” ট্রাস্ট কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘ ৩৫ বছর ধরে জমি ব্যবহার ও ভোগদখলের পরেও স্থানীয় একটি চক্র মিথ্যা দাবি তুলে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, দ্রæত প্রশাসনের সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, “ট্রাস্টের পক্ষ থেকে পূর্বেও একটি অভিযোগ আমাদের কাছে দিয়েছে। বর্তমান বিক্ষোভ সম্পর্কে আমরা জানতে পেরেছি। উভয় পক্ষের বক্তব্য নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।” উল্লেখ্য, ওই ট্রাস্টের অধীনে একটি স্কুল পরিচালিত হয়, যেখানে বিপুল সংখ্যক সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রী পড়াপড়া করেন। তাঁদের দাবি, স্কুলের অবকাঠামো ও শিক্ষার্থীদের ভরণপোষণের একটি বড় অংশই এই জমির আয় থেকে নির্বাহ হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.