1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

সাতকানিয়ায় জমায়াতের যুব বিভাগের বিজয় র‍্যালিতে শাহজাহান চৌধুরী

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় যুব র‍্যালি করেছে জামায়াতে ইসলামী। জাতীয় পতাকা হাতে নিয়ে র‍্যালিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

গতকার মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতকানিয়ার কেরানীহাট সী-ওয়ার্ল্ড রেস্টুরেন্টের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ধরে কয়েক কিলোমিটার হেঁটে হাসমতের দোকান নামক এলাকায় গিয়ে র‍্যালিটি শেষ হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত র‍্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ শাহজাহান চৌধুরী বলেন, মহান বিজয় দিবস কেবল একটি ঐতিহাসিক দিন নয়, এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের ভিত্তি। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া কোনো জাতির মুক্তি সম্ভব নয়।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষ আজও ন্যায়বিচার ও সমঅধিকার থেকে বঞ্চিত। যদি রাষ্ট্র পরিচালনায় ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠিত না হয়, তাহলে বিজয়ের প্রকৃত অর্থ পূর্ণতা পায় না। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

যুবসমাজের ভূমিকার কথা উল্লেখ করে শাহজাহান চৌধুরী বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুবক। এই শক্তিকে যদি সঠিক পথে পরিচালিত করা যায়, তাহলে বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই একটি কল্যাণরাষ্ট্রে পরিণত হতে পারে। কিন্তু নৈতিকতা ও আদর্শবিচ্যুতি ঘটলে এই শক্তিই সমাজের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই যুবকদের সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কারও প্রতি বৈষম্য থাকবে না, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। বিজয় দিবসের অঙ্গীকার হোক একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হওয়া।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, বিজয়ের চেতনা বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব। র‍্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.