1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

“রংপুরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার “

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৭২ দেখেছেন

রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় শুকতারা বেগম (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ল্যাংড়ার বাজার এলাকায় স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শুকতারা ওই এলাকার মাহবুব হাসান রাহাত ওরফে বল্টুর স্ত্রী। তার বাবার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর সদর এলাকায়।

স্থানীয়রা জানান, প্রায় ১৬ বছর আগে শুকতারার সঙ্গে বল্টুর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের নবম শ্রেণিতে পড়ুয়া এক ছেলে সন্তান রয়েছে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের নারী ইউপি সদস্য মল্লিকা আক্তার জানান, গত পরশু দিন বল্টুর মা ও তার ছেলে রংপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে তারা স্বামী-স্ত্রী দুজনে ছিলেন।

মঙ্গলবার সকাল দশটার দিকে বল্টু একা বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘসময় ধরে শুকতারা বাড়ির বাইরে বের না হওয়ায় প্রতিবেশীরা তার খোঁজে ঘরে ঢুকে বিছানায় গলা ও হাতকাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে গঙ্গাচড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

মল্লিকা আক্তার আরও জানান, মাহাবুব হাসান রাহাত ওরফে বল্টু মাদকাসক্ত ছিলেন। তিনি আলমবিদিতর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনছুর আলী সরকারের (ভ্যাটান) নাতি।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, শুকতারার গলা ও হাতকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। শুকতারার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.