নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে বড়াইগ্রাম উপজেলার বাগডোব উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।
এ আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে ধানের শীষ মনোনীত পার্থী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ চেয়ারম্যান
প্রাধানবক্তা এডভোকেট শরিফুল হক মুক্তা এছাড়া অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার সদস্য অধক্ষ আশরাফ আলী ,সাবেক মেয়র ইসাহক আলী ও সবেক বড়াইগ্রাম থানার যুগ্ন আহাবয়ক মো:সালাম মোল্লা ,সভাপতি করেন ২নং বড়াইগ্রাম ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃ আবুল হাসেম, সন্চালনায় মো: নিজাম উদ্দিন সাবেক সংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি।
আয়োজকরা জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তারা সকলকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানটি আয়োজন করেন ৬নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, ২নং বড়াইগ্রাম ইউনিয়ন, বড়াইগ্রাম, নাটোর। দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।