1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত

কাপাসিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-রিয়াজুল হান্নানের নির্বাচনী গণসংযোগ

  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

গাজীপুরের কাপাসিয়ায় দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও গাজীপুর-৪ কাপাসিয়া আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের নির্বাচনী জনসংযোগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহ রিয়াজুল হান্নানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ শেষে টোক ইউনিয়নের বীরউজলী গ্রামে নির্বাচনী কর্মীসভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলার টোক ইউনিয়নের স্থানীয় ৩নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নারী পুরুষদের নিয়ে এক বিশাল নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়। পরে দলের চেয়ারপার্সন, তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এই অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি দলীয় প্রার্থী শাহ রিয়াজুল হান্নান রিয়াজ।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মাষ্টারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টোক ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ মাহমুদুল হক বুলবুল, সহ-সভাপতি বাসির উদ্দিন বাসু, সাধারণ সম্পাদক শামসুল হক রোকন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সবুর, ইউনিয়ন মহিলা দলের সভাপতি শামিমা নাসরিন প্রমুখ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার কর্মপরিকল্পনায় অনুষ্ঠিত কর্মীসভায় অন্যান্যের মাঝে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মো. মোস্তফা কামাল
এবং শেষে দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মফিজ উদ্দিন। পরে আগত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

সমবেত নারী-পুরুষের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান কাপাসিয়ার সার্বিক উন্নয়নে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে সহনশীল রাজনীতিকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। তাই
কাপাসিয়াকে এগিয়ে নিতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের অংশীদার হতে তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। যুবসমাজকে বাঁচাতে মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। মাদকের ছোবলে যুবসমাজ আজ দিশেহারা। মাদকের করাল গ্রাসে যুব সমাজ ধ্বংসের পথে। নির্বাচিত হলে কাপাসিয়া থেকে মাদকের মুল উৎপাটন করা হবে বলে তিনি ঘোষণা দেন। প্রত্যেকে একজন কর্মী হয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন। আপনাদের কাছে আমার অনুরোধ দলমতের উর্ধ্বে উঠে সবাইকে এলাকার উন্নয়নের স্বার্থে নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখবেন ।

আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে বিগত দিনের মতো এই এলাকার অবহেলিত রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল, কলেজসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হবে।
আমার পিতা মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহের প্রতি এলাকার আপামর জনসাধারণের অগাধ আস্থা বিশ্বাস ছিলো। আপনাদের সাথে নিয়েই ফকির মজনু শাহ্ সেতুসহ এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করেছিল। জীবদ্দশায় তিনি সকল কাজ করে যেতে পারেন নি। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সমাধান করবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.