শেরপুরের সদর উপজেলা জমশেদ আলী মেমোরিয়াল কলেজে বাংলাদেশ কৃষিজীবি – শ্রমিক ইউনিয়ন শেরপুর জেলা শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালের দিকে শেরপুরের সদর উপজেলা জমশেদ আলী মেমোরিয়াল কলেজে বাংলাদেশ কৃষিজীবি – শ্রমিক ইউনিয়ন শেরপুর জেলা শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি ডাঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে সদর উপজেলা শাখার জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা আব্দুস সোবহানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াতের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, সদর উপজেলা জামায়াতের ইসলামী আমীর মাওলানা নুর- ই -আলম সিদ্দিকী, পৌর জামায়াতের ইসলামী আমীর মাওলানা নুরুল আমিন, পৌর জামায়াতের ইসলামী সহকারী সেক্রেটারী প্রভাষক মোঃ জাহিদ আনোয়ার, জেলা জামায়াতের ইসলামী কর্মপরিষদের সদস্য ডাঃ আনোয়ার হুসাইন সহ বাংলাদেশ কৃষিজীবী- শ্রমিক ও জেলা জামায়াতের ইসলামী বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।