বগুড়া জেলার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু গ্রামের পূর্ব দক্ষিণপাড়া এলাকায় বঙ্গালী নদী ও নাংলু বালুয়া খালের সংযোগ স্থলে প্রায় ১২০০ মিটার এলাকাজুড়ে তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে কৃষিজমি ও বসতবাড়ি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। নদী ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডে আবেদন করলেও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
এই পরিস্থিতিতে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও ভাঙনরোধে কার্যকর উদ্যোগের দাবিতে আজ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে শতাধিক গ্রামবাসী অংশ নিয়ে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।