1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী নদীতে নৌকার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উল্লাস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে- পটুয়াখালীতে শ্রমিক  দলের বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  বরগুনার তালতলীতে টেংরাগিরির গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার, বিট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুহিন হোল্ডিং ফার্মের উদ্যোগে বি.নগর মডার্ন হাসপাতালের ফ্রি র‍্যাফেল ড্র

সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জের দায়িত্ব গ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষায় নতুন দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় সদ্য যোগদান করেছেন নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ। দায়িত্ব গ্রহণের পরই তিনি থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করে তিনি নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

ওসি বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। পাশাপাশি পুলিশ-জনতার আস্থা ও সহযোগিতা বাড়াতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় করা হবে।

গত ৭ই ডিসেম্বর ২০২৫ সোনারগাঁও থানায় যোগদান করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ গ্রহণে ওসি মহিবুল্লাহ ঘোষিত কর্মসূচি নিয়ে গণমাধ্যম কর্মীদের জানান, থানা এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করা, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে বিশেষ অভিযান, সাধারণ মানুষের অভিযোগ গ্রহণে ‘তৎক্ষণাত ব্যবস্থা’ কার্যক্রম, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার এলাকায় নিরাপত্তা পরিকল্পনা, যুব সমাজকে সচেতন করতে বিশেষ সচেতনতামূলক সভা, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে নিয়মিত মনিটরিং।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন যে, নতুন অফিসার ইনচার্জের নেতৃত্বে এলাকায় অপরাধ কমবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

এদিকে থানা পুলিশের সদস্যদের সঙ্গে দিকনির্দেশনামূলক বৈঠক করে তিনি সবার প্রতি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.