1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

শ্যামনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর আয়োজনে দোয়া মাহফিল ও ৩১ দফার লিফলেট বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্যামনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর উদ্যোগে দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা রিপোটার্স ক্লাব মিলনায়তনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে শ্যামনগর বাজারের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক, সাবেক মহসিন কলেজ ছাত্রদলের সভাপতি ও সাবেক উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম ইয়াসিন আরাফাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সাইবার ফোর্স-এর ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ইয়াসিন আরাফাত ডালিম, শ্যামনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর যুগ্ম-আহবায়ক আবু হাসান বাবু, সাবেক ছাত্রনেতা মোঃ আশিকুজ্জামান, সাবেক জেলা ছাত্রদল নেতা রাসিকুল ইসলাম, গোবিন্দপুর স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মিয়ারাজ হোসেন ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সাইবার ফোর্স-এর যুগ্ম-আহবায়ক জিএম সুমন হোসেন। আয়োজকরা জানান, ৩১ দফা বাস্তবায়ন ও গণমানুষের মাঝে বার্তা পৌঁছে দিতে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.