1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে- পটুয়াখালীতে শ্রমিক  দলের বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  বরগুনার তালতলীতে টেংরাগিরির গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার, বিট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুহিন হোল্ডিং ফার্মের উদ্যোগে বি.নগর মডার্ন হাসপাতালের ফ্রি র‍্যাফেল ড্র তারাগঞ্জে পুকুরে ডুবে ১৬ মাসের শিশুর করুণ মৃত্যু সাংবাদিক আসাদ সবুজের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী

” এ আই ” প্রযুক্তির মাধ্যমে ছবি তৈরি করে অপপ্রচার করছে : কৃষ্ণ নন্দী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনা – ১ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দীর কিছু ছবি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ওয়াল্ড হিন্দু স্টাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে মদ্যপানরত অবস্থায় ছবি নিয়ে কড়া সমালোচনার মধ্যে পড়েছেন তিনি। এছাড়া খুলনা – ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সঙ্গে ছবি নিয়েও নানা কথা উঠেছে।  ১১ ডিসেম্বর দুপুরে সংবাদ সন্মেলনে এসব বিষয় নিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে মুখ খুললেন কৃষ্ণ নন্দী। তিনি অভিযোগ করেন, হিন্দু হয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কারনে তাকে প্রাননাশের হুমকি দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ছবি ” এ আই” প্রযুক্তির মাধ্যমে তৈরি করে অপপ্রচার করা হচ্ছে। কৃষ্ণ নন্দী বলেন, আমি বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত ( দাকোপ- বটিয়াঘাটা) খুলনা- ১ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী কৃষ্ণ নন্দী ভারতে অবস্থানরত ওয়াল্ড হিন্দু নেতা শিপন কুমার বসু মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছি। সে একজন ব্লাক মেইলার আন্তর্জাতিক চাঁদাবাজ। সে আমার মোবাইল নম্বর ম্যানেজ করে বিভিন্ন কৌশলে আমার সাথে যোগাযোগ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং জীবননাশের হুমকি দিয়ে বলে আমি হিন্দু হয়ে কেন বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করে হিন্দু ধর্মকে বিতর্কিত করছি। তিনি বলেন, আমার জনপ্রিয়তায় ঈষাম্বিত হয়ে স্বার্থাম্বেষী শ্রেণির যোগসাজশে আমার ব্যক্তিগত ইমেজ এবং জনপ্রিয়তা ক্ষুন্ন করার জন্য মিডিয়া ও সোসাল মিডিয়ায় মিথ্যাচার সহ বেশকিছু ছবি ” এআই ” প্রযুক্তির মাধ্যমে তৈরি করে অপপ্রচার করছে। আমি এসব অপপ্রচারের প্রতিবাদ জানাই।সাথে সাথে এসব অপপ্রচারে বিভান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.