1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

কালিগঞ্জে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ফলাফল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর-২৫) সকাল সাড়ে ১০টায় টিটিসির হলরুমে কালিগঞ্জ পাউখালী অবস্থিত সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রিন্সিপাল প্রকৌশলী মো. হুমায়ন কবির এর সভাপতিত্বে ও রসায়ন বিভাগের ইন্সটেক্টর দীনবন্ধু মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, অভিভাবক জিএম জাহিদুর রহমানসহ শিক্ষকমন্ডলী, অভিভাবক, সূধীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীরা পৃথক পাঁচটি স্টলের মাধ্যমে তাদের আবিষ্কার অতিথিবৃন্দের মাঝে উপস্থাপন করেণ।

বক্তাগন বক্তব্যে বলেন- দক্ষ মানবসম্পদ তৈরি ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ শিক্ষা প্রতিষ্টানে মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও দক্ষতা প্রকাশের সুযোগ পায়, যা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। তাদের লেখাপড়া, আবিষ্কার ও উপস্থাপনা দেখে খুশি হয়েছি। ভবিষ্যতে তারা আরো ভালো করবে বলে প্রত্যাশা করি। বর্তমানে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সাড়ে ৪’শ শিক্ষার্ষী অধ্যায়নরত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.