1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নিকাহ রেজিস্ট্রার ও কলেজ শিক্ষক একই ব্যক্তি, অভিযোগের তদন্তে খোঁজ মিলছে না অভিযোগকারীর চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে বর্ণিল পিঠা উৎসব

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সতরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বুধবার (১০ ডিসেম্বর) রোকেয়া মনসুর মহিলা কলেজের মনোরম ক্যাম্পাসে দিনব্যাপী এ বর্ণিল পিঠা উৎসবের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন রোকেয়া মনসুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়।

তিনি বলেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক ও ছাত্রীরা সম্মিলিতভাবে এবছর প্রথমবারের মতো পিঠা উৎসবের আয়োজন করেছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে মূলত এই আয়োজন। পিঠা উৎসবে বেশ সাড়া মিলেছে। কলেজের আবাসিক ও অনাবাসিক ছাত্রীরা পিঠা তৈরী করে স্টল দিয়েছে। আগামীতে আরও বড় পরিসরে পিঠা উৎসবের আয়োজনের ইচ্ছা আছে বলে জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য শেখ নাজমুল হোসেন, শেখ সাইফুল বারী, পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ ও সুমা বিশ্বাস প্রমুখ। কলেজের শরীরচর্চা শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান ও ল্যাব সহকারী বিপুল ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, জয়শ্রী ঘোষ, রেজাউল হক, তারক চন্দ্র সরকার, আব্দুল ওহাব, নাসিম সুলতানা, মিজানুর রহমান, সুকুমার ঘোষ, নাজিমুদ্দিন আহমেদ, তৌহিদুর রহমান, মো. বদরুজ্জামান, মোশাররফ হোসাইন চৌধুরী, জাহাঙ্গীর আলম, বিকাশ চন্দ্র মিস্ত্রী, মাসুদুর রহমান, বিলকিস আক্তার, দেবব্রত কুমার মিস্ত্রী, মর্জিনা মোমতাহানা, ডিএম নাসির উদ্দীন, আওছাফুর রহমান, আরেফা ফারজানা, প্রভাষক রতন কুমার ঘোষ, সাইয়েদাতুন্নেছা মুক্তা, আমিনুর রহমান, শম্পা রানী মৃধা, শাহিনুর রহমান, হাফিজুর রহমান, তপন কুমার ঘোষ, নন্দ লাল মন্ডল, নবতরণ গাইন, সহকারী গ্রন্থাগারিক সাইফুজ্জামান, প্রদর্শক মাজেদা খাতুন, সনজিত সরকার, রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক মো. শের আলী, সদস্য সিনিয়র সদস্য আবু বক্কর সিদ্দীক, তাজুল হাসান সাদ, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, তারিকুশ সারাফাত, কুশলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুর রহমান, কলেজের সকল শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী পিঠা উৎসবে কলেজের সকল শিক্ষক-কর্মচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। পিঠা উৎসবে তিনটি সুসজ্জিত স্টলে কলেজ শিক্ষার্থীদের তৈরীকৃত ভিন্ন ভিন্ন নামের ৪৩ প্রকার সুস্বাদু পিঠা ছিল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.