যুক্তরাষ্ট্রের দূতাবাসের পলিটিকাল ও ইকোনোমিক কাউন্সিলর এরিক গিলান এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের উপদেষ্টা মুহাম্মদ ফিরোজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
গতকাল সোমবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার সাদিয়া হাউসে অবস্থিত তার বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি এবং সাধারণ সম্পাদক জেলী চৌধুরী।