1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বরগুনার তালতলীতে ১৪৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বরগুনার তালতলীতে ১৪৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক করেছে নৌবাহিনী। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এর সামনে তালতলী–আমতলী আঞ্চলিক সড়কে নিয়মিত চেকপোস্ট চলাকালীন সময়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, হুমায়ুন কবির বরগুনা সদর উপজেলার পরিরখাল এলাকার মৃত মান্নান হাওলাদারের ছেলে ও খুকুমনি তালতলী উপজেলার মোমেশে পাড়া এলাকার শাহ আলমের স্ত্রী।

নৌবাহিনী জানায়, উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এর সামনে তালতলী–আমতলী আঞ্চলিক সড়কে নিয়মিত চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন অবস্থায় হুমায়ুন কবির ও খুকুমনিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি ব্যাগে ১,৪৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদকের কাজে ব্যবহারিত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.